একটা সময় ছিল সিঙ্গাপুরীয়রা জীবনসঙ্গী বেছে নেয়ার ক্ষেত্রে নিজ সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পছন্দ করতো। এখন তারা নিজ সংস্কৃতি, ঐতিহ্যের গন্ডি পেরিয়ে ভিন্ন সংস্কৃতি থেকে জীবনসঙ্গী বেছে নিতে আগ্রহী হয়ে উঠেছে। তাদের এই সিদ্ধান্তের ফলে গত এক দশকে সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় সাড়ে পঞ্চাশ লাখে উন্নীত হয়েছে।
সম্প্রতি স্থানীয় ওয়ার্কার্স পার্টির সদস্য গেলেন্ডা হ্যান দক্ষিণ আফ্রিকার এক নাগরিককে বিয়ে করলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বেশ কয়েক বছর আগে মিশ্র সংস্কৃতির মধ্যে সম্পর্ক তৈরি নিয়ে ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ এন্ড রেফিয়াল অ্যাডভোকেসি হারমোনি গ্রুপ ওয়ান পিপল ডট এসজি নামের একটি প্রতিষ্ঠান একটি জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, বেশিরভাগ মানুষই সহকর্মী হিসাবে ভিন্ন সংস্কৃতির একজনকে মেনে নিতে পারে, কিন্তু জীবনসঙ্গী হিসাবে কখনোই নয়। তবে তাদের এই জরিপটির ফলাফলকে অনেকটা বদলে দিয়েছে বর্তমান প্রেক্ষাপট।
