কুমিল¬¬া-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ট্রাক্টর-দুটি অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এসময় আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।
নিহতরা মাছ ধরার কাজে জেলায় নবীনগরের শিবপুরে এসেছিল। দুপুরে বাড়ি ফেরার জন্য শহরের পৈরতলা থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বিশ্বরোডে যাবার পথে দুর্ঘটনার শিকার হয়। সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুরে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টরের সাথে অটোরিকশা দুটি ধাক্কা লাগলে পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী মারা যায়। এরা হলেন সিএনজি চালক শাহআলম (৩৫), হবিগঞ্জের লাখাই উপজেলার উত্তর সাঙ্গর এলাকার মদন মোহন সরকার (৫০), নন্দলাল সরকার (৪৮), জগদীশ সরকার (২৫)। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। এরা হলেন রতিন্দ সরকার (৩০), ইলিয়াছ মিয়া (২৫)।
দুর্ঘটনার পর কুমিল্ল¬া-সিলেট মহাসড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ট্রাফিক সূত্র জানায়, ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। ট্রাক্টর চালক পলাতক রয়েছে।
