আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, অগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকার ইতিবাচক উদ্যোগ নিলেও সুশীল সমাজ কূটতর্কে লিপ্ত থেকে জাতিকে নানাভাবে বিভ্রান্ত করছে। বিএনপিও সংবিধানের দোহাই দিয়ে আলোচনার পথে বাধা তৈরি করছে।
গত শুক্রবার ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের স্বার্থে বিএনপিকে সরকারের নেয়া সব পদক্ষেপ মেনে নেয়ার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা ইশতিয়াক হোসেন দিদার, মহাসচিব হুমায়ন কবির মিজি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-সমপ্রদায় ঐক্য পরিষদের সভাপতি চিত্ররঞ্জন দাস প্রমুখ বক্তব্য রাখেন।
