জিএম কাদের আরমন্ত্রিসভায় নেই

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫৫
মহাজোট শরিক জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ জানিয়েছেন, তার ভাই ও দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বর্তমানে আর মন্ত্রিসভার সদস্য নন। তিনি পদত্যাগ করেছেন। যেহেতু জিএম কাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তাই মহাজোটের সঙ্গে জাপার সম্পর্কও আর সেভাবে নেই। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জাতীয় যুব সংহতির কাউন্সিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ একথা জানান।