কাজী জাফর অসুস্থ হাসপাতালে ভর্তি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫৬
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনরা তাকে দেখতে গতকাল হাসপাতালে গেছেন। কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা ইত্তেফাককে জানান, তিনি দীর্ঘদিন যাবত্ নিউরোলজিক্যাল ও পায়ের নার্ভের সমস্যায় ভুগছিলেন। গতকাল বেশি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে প্রফেসর মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।