১.চেক কী?
ক) চুক্তির দলিল খ) লিখিত নোটিশ গ) ব্যক্তিগত দলিল
ঘ) আমানতকারির লিখিত আদেশ
২.ব্যাংক তার গ্রাহকের সাথে সম্পর্ক মূলত—
i) ডেটর ক্রেডিটর সম্পর্ক
ii) চুক্তিবদ্ধ সর্ম্পক
iii) সামাজিকতার সম্পর্ক
ক) i খ) i ও iii
গ)i ও ii ঘ) i ii ও iii
৩.ব্যাংকের সাথে গ্রাহকের কোন ধরনের সর্ম্পক বিদ্যমান?
ক)সামাজিকসম্পর্ক খ)ব্যবসায়িক সম্পর্ক গ)সততার সম্পর্ক ঘ) ব্যক্তিগত সম্পর্ক
৪.সাধারণত চেক কত ধরনের হয়?
ক) দুই খ) তিন গ)চার ঘ)পাঁচ
৫.সাধারণত কোন ধরনের চেককে দাগকাটা চেক বলা হয়?
ক) বাহক খ) হুকুম
গ) ব্যক্তিগত ঘ) প্রাতিষ্ঠানিক
৬.গ্রাহকের স্বার্থ রক্ষা ব্যাংকের কোন ধরনের দায়িত্ব?
ক) পবিত্র খ) প্রয়োজনীয় গ)গুরুত্বপূর্ণ ঘ) অন্যতম
৭.আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে কী বলে?
ক)বিল খ) চালান
গ) ব্যাংক ড্রাফট ঘ) চেক
৮.ব্যাংক গ্রাহকের সম্পর্ক কীসের উপর গড়ে উঠে?
ক) বিশ্বাস খ) হলফনামা গ)চুক্তি ঘ) মৌখিক
৯.চেকের প্রস্তুতকারককে কী বলে?
ক) আদেষ্টা খ) আদিষ্ট
গ) প্রাপক ঘ) অনুমোদনকারী
১০.হুকুম চেকের অন্য নাম কী?
ক) বাহক খ) দাগকাটা চেক
গ) হুকুম ঘ) প্রদেয়
১১.কোনটি ব্যাংক তহবিলের উত্স নয়?
ক)আমানত খ)বিনিয়োগ
গ)ঋণ গ্রহণ ঘ) মূলধন
১২.নীচের কোনটি ব্যাংক হিসাব নয়?
ক) সঞ্চয়ী খ) চলতি
গ) এফ ডি আর ঘ) এফ সি
১৩.কোনটি ব্যাংক তহবিলের প্রধান উত্স?
ক) অবচয় তহবিল খ) বিনিয়োগ
গ) ঋণ গ্রহণ ঘ) মূলধন
১৪.কোন ধরনের চেকের হস্তান্তর সহজ?
ক) বাহক খ) দাগকাটা
গ) হুকুম ঘ) ফাঁকা
১৫.প্রস্তুত তারিখের কত মাস পর কোন চেক বাসি বলে পরিগনিত হয়?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬
১৬.ব্যাংক সাধারণত কয় ধরনের হিসাব পরিচালনা করে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
১৭.একটা চেকে টাকার পরিমাণ কত বার লেখা হয়?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
১৮.চেকের সুবিধা নয় কোনটি?
ক) ব্যাংক চার্জ খ) নিরাপত্তা
গ) সহজ বিনিময় মাধ্যম
ঘ) প্রামাণ্য দলিল
১৯.কীসের মাধ্যমে ব্যাংক থেকে সরাসরি টাকা উত্তোলন করা যায়?
ক) চেক খ) পে অর্ডার
গ) ব্যাংক ড্রাফ্ট ঘ) ডেবিট বাউচার
২০.ব্যাংক কী সংরক্ষণের মাধ্যমে গ্রাহকের অছি হিসাবে কাজ করে?
ক) দলিল খ) মূল্যবান জিনিস
গ) স্বর্ণালংকার ঘ) সবগুলো
উত্তর: ১।ঘ ২।ক ৩।খ ৪।ক ৫।খ ৬।ক ৭।ঘ ৮।ক ৯।ক ১০।ঘ ১১।খ ১২।ঘ ১৩।ঘ ১৪।ক ১৫।ঘ ১৬।খ ১৭।খ ১৮।ক ১৯।ক ২০।ঘ
