বাংলা প্রথমপত্র
মোস্তাফিজুর রহমান লিটন
সিনিয়র শিক্ষক : বাংলা
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
কপোতাক্ষ নদ
আমি বাংলায় ভালোবাসি
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারই হাত ধরে
সারা পৃথিবীর মানুষের কাছে আসি
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায় মেশে তের নদী সাত সাগরের জল
গঙ্গায় পদ্মায়।
ক. কপোতাক্ষ নদের অবস্থান বাংলাদেশের কোথায়?
খ. গঠনগত দিক থেকে ‘কপোতাক্ষ নদ’ কোন শ্রেণির কবিতা, ব্যাখ্যা করো।
গ. ‘উদ্দীপকের কবিতার মধ্যেই ‘কপোতাক্ষ নদ’ কবিতার মূল সুর নিহিত’-তোমার স্বপক্ষে যুক্তি দাও।
ঘ. ‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে’-উদ্দীপক ও কবিতার আলোকে উক্তিটির তাত্পর্য বিশ্লেষণ করো।
উত্তর: ক. কপোতাক্ষ নদের অবস্থান বাংলাদেশের যশোর জেলায়।
উত্তর: খ. গঠনগত দিক থেকে ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি ‘সনেট’শ্রেণির।
কপোতাক্ষ নদ কবিতাটিতে চৌদ্দ পঙিক্তর চৌদ্দ মাত্রা রয়েছে। অষ্টক ও ষটকের মধ্যে অষ্টকে ফুটে উঠেছে ভাবের প্রবর্তনা এবং ষটকে ফুটে উঠেছে ভাবের পরিণতি। দেশাত্মবোধের মাধ্যমে কপোতাক্ষ নদ একটি সার্থক ‘সনেট’-এ পরিণত হয়েছে। এ সনেটের গঠনগত দিক থেকে মাতৃভূমির প্রতি গভীর প্রেম ও ভালোবাসা দেখানো হয়েছে।
উত্তর: গ. পরের ভাষার প্রতি কবি মুগ্ধ হয়ে নিজ ভাষা ত্যাগ করে অন্যত্র সাহিত্য রচনা করতে গিয়ে বুঝতে পারলেন, মাতৃভূমির ও মাতৃভাষার মতো কিছুই নেই উদ্দীপকে সেই সত্যই প্রকাশ পেয়েছে।
উদ্দীপকে বাংলা ভাষা, তথা সবকিছুর প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এ দেশের মানুষ, তাঁদের ভাব, ভাষা, প্রকৃতিসহ বিশ্বের কাছাকাছি আসা প্রগাঢ় ভালোবাসা উদ্দীপকে বিধৃত হয়েছে, যা কপোতাক্ষ নদ কবিতারই মূল সুরকে প্রভাবিত করে।
কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রতি গুরুত্ব না দিয়ে ইংরেজি সাহিত্যে আকৃষ্ট হয়েছিলেন। তিনি এই দেশ ছেড়ে সুদূর বিভূমে সাহিত্য রচনার জন্য পাড়ি দিলেন। সাহিত্য রচনা করলেন, কিন্তু তিনি এ দেশের মতো সম্মান পেলেন না। ভালোবাসার ক্ষেত্রে তিনি সেই শৈশবের কপোতাক্ষের তীরে মায়ের স্নেহের কথা স্মৃতিতে নিয়ে এলেন। নিজের ভুল বুঝতে পেরেই তিনি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় লিখলেন, আমি যেখানেই থাকি না কেন হে নদ তুমি আমার মায়ের মতো, এ প্রবাসে আমি তোমাকে স্মরণ করি। উদ্দীপকেও আমরা এ সুরই দেখি। এই ভাষা, এই দেশই আমাদের পরম প্রিয়। তাই উদ্দীপকের মাঝে ‘কপোতাক্ষ নদ’ কবিতার মূল সুর বলে আমি মনে করি।
উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত আত্মভুলের মাধ্যমে স্বদেশপ্রেম জাগ্রত করেছেন তাঁর ‘কপোতাক্ষ নদ’ কবিতায়।
এ কবিতায় কবি স্মৃতিকাতরতার আবরণে প্রকাশ করেছেন দেশের প্রতি গভীর মমত্ববোধ। কবি ভুল করে, অভিমান করে এ দেশ ছেড়ে গেলেও তিনি যখন তাঁর ভুল বুঝতে পারলেন, তখন তিনি শৈশবের নদ কপোতাক্ষের স্মৃতিচারণা করেছেন এবং এরই মাধ্যমে তিনি দেশকে ভালোবাসা দিয়ে বরণ করেছেন।
উদ্দীপকের মাঝে দেশের ভাষার প্রতি ও প্রকৃতির মাধ্যমে মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে, তেমনি কবিও বহু দেশের নদ-নদী দলে দলে দেখেছেন; কিন্তু তাঁর কপোতাক্ষের মতো এমন ‘কুলুকুলু’ ধ্বনিময় নদ আর খুঁজে পাননি। নিভৃত করুণ আর্তির মাধ্যমে এ নদীর শব্দ যেন সব সময় শুনতে পান বলে প্রকাশ করেছেন আর এমন দরদে তিনি বিহ্বল হয়ে পড়েছেন এবং সব সময় সে নামে তিনি যেন সুখ খুঁজে পান।
কবি নিজেই বুঝতে পেরেছেন, নিজ দেশকে ভালোবাসলে পৃথিবীর সবকিছুর কাছাকাছি আসা যায়। শেষের দিকে কবিতায় তিনি লিখলেন, তিনি কি আর এ নদীর দেখা পাবেন? এমন দুগ্ধস্রোতরূপ মা-তুল্য নদীকে তিনি তাই মিনতি করে বলেছেন, সতত তুমি আমার মাঝে বিদ্যমান। প্রবাসজীবনে এসে আমি উপলব্ধি করতে পারছি, তুমি কত স্নেহাদরে আমাকে বেঁধেছিলে। উদ্দীপকের মধ্যেও আমরা দেখি বিনম্র শ্রদ্ধার মাধ্যমে দেশপ্রেমের জাগ্রত প্রকাশ। এমন প্রগাঢ় দেশপ্রেমে উদ্বুদ্ধ কবি তাই কপোতাক্ষ নদের কাছে মিনতি করে বলেছেন, কপোতাক্ষ নদ যেন বঙ্গবাসীর কাছে স্বদেশের প্রতি এই কাতরতাটুকু ব্যপ্ত করে যে তিনি প্রবাসে এসেও গানে, কবিতায়, মননে ও ধ্যানে তারই কথা মনে রেখেছে এবং তার নাম সব সময় জপে যাচ্ছেন।
কমিপউটার শিক্ষা
প্রকাশ কুমার দাস
প্রভাষক, কমিপউটার শিক্ষা
মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
আজ ৪র্থ অধ্যায় থেকে আরো কিছু বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হল। এ প্রশ্নগুলো অনুশীলন করবে।
১। ০.২৫১০ কে বাইনারিতে রূপান্তর করলে কোনটি হবে?
(ক) .১ (খ) .০১ (গ) .০০১ (ঘ) .০০০১
২। ১৬১০ কে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কোনটি হবে?
(ক) D (খ) F (গ) ১০ (ঘ) ১১
৩। ১৬ ভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালার কতটি প্রতীক রয়েছে?
(ক) ৪ (খ) ৬ (গ) ৮ (ঘ) ১০
৪। বাইনারি গুণের ক্ষেত্রে গুণক সংখ্যাদ্বয় ১ হলে গুণফল হবে -
(ক) ০ (খ) ১ (গ) ২ (ঘ) ১১
৫। বিয়োগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটার কি করে?
(ক) যোগ-বিয়োগ (খ) যোগ (গ) বিয়োগ (ঘ) গুণ
৬।দশমিক পদ্ধতিতে ২ লেখার জন্য বাইনারিতে লিখতে হবে -
(ক) যোগ (খ) বিয়োগ (গ) গুণ (ঘ) ভাগ
৭।NOR গেটের আউটপুট ০ পেতে হলে ইনপুট হতে হবে-
(i) A=1, B=1( ii) A=0, B=1 (iii) A=1, B=0
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii ( খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৮।৯১ এর বিসিডি কোড হলো -
(ক) ১০০১০০০১ (খ) ১১১১১১১১
(গ) ১০০১১ (ঘ) ১০০০০০০১
৯।বাইনারি ১০০০০০১ এর মান দশমিকে-
(ক) ১১ (খ) ২০ (গ) ৬৫ (ঘ) ৯৫
১০। ২ এর ঘাত ৮ (২৮) এর দশমিক মান হচ্ছে-
(ক) ১৬ (খ) ৬৪ (গ) ২৫৬ (ঘ) ৫১২
১১।বিসিডি কোড গঠিত হয় -
(ক) ৮টি কোড নিয়ে (খ) ১৬টি কোড নিয়ে
(গ) ৪টি কোড নিয়ে (ঘ) ২টি কোড নিয়ে ১২।আসকি কোডে মূল ইংরেজি ভাষার কোডের সংখ্যা হচ্ছে-
(ক) ২৫৬টি (খ) ২১৮ টি (গ) ৫১০ টি (ঘ) ১২৮ টি
১৩। আসকি সংকেতমালায় মোট সংকেত সংখ্যা -
(ক) ১২৮ টি (খ) ২৫৬টি (গ) ৬৪ টি (ঘ) ৫১২ টি
১৪।ইউনিকোড কনসোর্টিয়াম সমপ্রতি পৃথিবীব সকল ভাষার জন্য কয়টি কোডের ব্যবস্থা করেছেন?
(ক) ৬৫৫৩০টি (খ) ৬৫৫৪৫টি
(গ) ৬৫৫৪০টি (ঘ) ৬৫৫৩৬টি
১৫। চীনা ভাষায় কয়টি বর্ণ — হাজার রয়েছে?
(ক) ৭৫ (খ) ৮৫ (গ) ৯৫ (ঘ) ৯০
১৬। কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুসপষ্ট সমপর্ক বের করেন?
(ক) ১৯৪৫ (খ) ১৮৩৩ (গ) ১৯৪৪ (ঘ) ১৮৫৪
১৭। বুলিয়ান অ্যালজেবরায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
১৮।কোড ব্যবহার করে নিদের্শনা করা হয়-
(i) সংখ্যা ( ii) অক্ষর (iii) চিহ্ন
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii ( খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯।এক্সঅর গেটের সাথে কোন গেটের সমন্বয়ে এক্সনর গেট গঠিত?
(ক) নর (্খ) অর (গ) নট (ঘ) এন্ড
২০।সাধারণত দুটি বিট একই কিনা তা তুলনা করার কাজে ব্যবহূত হয়-
(ক) NAND Gate (খ) XOR Gate
(গ) XNOR Gate (ঘ) বুলিয়ান অ্যালজেবরা
উত্তরপত্র: ১. খ২. গ৩. খ৪. খ৫. খ৬. ক৭. ঘ৮. ক৯. গ১০. গ১১. গ১২. ঘ১৩. খ১৪. ঘ ১৫. খ১৬. ঘ ১৭. খ১৮. ঘ১৯. গ২০. গ
