আজ ৪ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল। আপনার শুভসংখ্যা ৯। শুভবার মঙ্গলবার। শুভরত্ন: রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি:দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। উদ্যম, উদ্দীপনা, নেতৃত্ব ও প্রশাসনিক গুণ আছে। চ্যালেঞ্জ ও সংগ্রাম, সংঘাতে ভয় পান না। বিনয়ী হলেও প্রখর কৌতুকবোধ অনেকের মনকেই আহত করতে পারে। আর বিতর্কেও জড়িয়ে পড়তে পারেন। অপরাজেয় মানসিক শক্তি জীবন সংগ্রামে এগিয়ে নিয়ে যাবে। তবে কৌশলী ও ধৈর্যশীল হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:নভোচারী এলেন শেফার্ড, লিন্ডা ইভান্স, নাট্যকার সেলিম-আল-দীন, সান্তারাম, জর্জওয়াল্ড, সাংবাদিক আমান উল্লাহ, লেখক কাজী শাহনূর হোসেন, রেহানা সুলতানা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হতে পারেন। পারিবারিক কোনো কারণে মন ভালো থাকবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের সাফল্য বিঘ্নিত হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মনের কোন আশা পূর্ণ হতে পারে। কোন সন্তানের সাফল্যে আনন্দ বোধ করবেন। পারিবারিক সমস্যা কিছুটা কমে আসবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ নতুন কোন ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। ভাইবোনদের কারও আচরণে মনে কষ্ট পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নতুন কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে আসতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যায় উদ্বিগ্ন হতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কোন আত্মীয় বা বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনা ময়। পরীক্ষায় সুফল আশা করতে পারেন। শিল্পী-সাহিত্যিকদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। অপরের দায়িত্ব নিয়ে ঝামেলায় পড়তে পারেন। আজ ভালো কোন সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। শত্রুপক্ষ আজ খুব একটা সুবিধা করতে পারবেন। কোন সূত্র থেকে অর্থগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কারো অসুস্থতায় মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কাজের চাপ বৃদ্ধি পারে। অতিরিক্ত পরিবেশের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হবে। কোন মহিলার জন্য সংসারে অশান্তি হতে পারে। শত্রুরা খুব একটা সুবিধা করতে পারবে না। ভালো কোন সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কারো সাথে বিবাদে জড়ানো ঠিক হবে না। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। পাওনা টাকা কিছুটা আদায় হতে পারে। ফলে আর্থিক চিন্তা কিছুটা কমবে। সন্তানের কোন ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কেউ আজ মিথ্যা বদনাম রটাবার চেষ্টা করতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কাজের চাপ বৃদ্ধি পারে। অতিরিক্ত ব্যস্ততার জন্য অবসাদগ্রস্ত হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। কলহবিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ রাজনীতিবিদদের জন্য দিনটি কিছুটা অশুভ হতে পারে। বিরোধী পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কোন বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
