সোনারগাঁও (নারায়ণগঞ্জ):নারায়ণগঞ্জে মেঘনা নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটি শিল্পকারখানার দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় নদীর তীর ভরাটে ব্যবহূত বালু পাথর ও ড্রেজারের পাইপ নিলামে সাড়ে ৫ লাখ টাকায় বিক্রি করা হয়। বিআইডব্লিউটিএ’র নিবার্হী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয় —ইত্তেফাক
