মোবাইল ফোন না পেয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ

নিখোঁজ স্কুলছাত্রের লাশ তিনদিন পর উদ্ধার

আপডেট : ২১ মে ২০১৯, ০০:০৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার বাসিন্দা দশম শ্রেণির ছাত্র আসিফ খান (১৫) গত শনিবার রাতে বাবার কাছে মোবাইল ফোন না পেয়ে অভিমানে পোস্তগোলা সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেয়। তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার সকাল ৯টার দিকে আসিফের মৃতদেহ বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকায় ভেসে ওঠে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি শাহ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনরা লাশ শনাক্ত করেছে।