ঝিনাইদহের ডাকবাংলা সাধুহাটি কৃষি খামারের চিত্র পাল্টে দিয়েছে ব্রি-ধান-৪৪। বাম্পার ফলনশীল এই ব্রি-ধান চোখে ধরার মত। এই ধান কৃষি খাতে ব্যাপক অবদান রাখবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী। জানা গেছে, এই খামারে উত্পাদিত বীজ দেশের বিভিন্ন স্থানের কৃষকের বীজের ঘাটতি পূরণ করে থাকে। স্থানীয় কৃষকরা বলছেন, এই বীজ যদি এখান থেকে অন্য কৃষকরা পেত তাহলে তারা ব্যাপক উপকৃত হতো। এদিকে কৃষি খামারের উপ-পরিচালক মোর্শেদুল ইসলাম জানান, ব্রি-৪৪ ধান এ বছর বেশ ভাল হয়েছে এবং কৃষক এটি চাষ করলে লাভবান হবেন। তিনি আরো জানান, এটি উচ্চফলন একটি ধান। এ বছর এ ধানের বাম্পার ফলন হবে । এদিকে সাধুহাটি ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার অজয় সরকার জানান, ব্রি-৪৪ জাতের ধান বিএডিসির উন্নতমানের জাত। এটি বেশ ভালো, এ ধান আবাদ করলে কৃষক লাভবান হবেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি জানান, ঝিনাইদহ সদরে ব্রি ৪৪ এ বছর ৩শ’ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদি। তবে পলি মাটিতে এ ধান ভালো হয়।
