শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ঐক্য পরিষদ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২১:৪৯
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক খোন্দকার আসাদুজ্জামান (কিটন) কে আহ্বায়ক এবং সংস্থাপন শাখার সহকারী রেজিষ্ট্রার খোন্দকার মামুনুর রউফ (পলাশ) কে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট কর্মকর্তা ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি সমর্থিত কর্মকর্তাদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।