‘শান্তির দূত’ টেন্ডুলকার

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২১:৫৪
উভয় দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে শচিন টেন্ডুলকারকে ‘শান্তিরর দূত’ হিসেবে নিয়োগ দিতে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে এক সাক্ষাত্কারে লতিফ বলেন, ‘টেন্ডুলকার একজন ক্রিকেট আইকন, কেবল ভারতে নয় পাকিস্তানেও। আমাদের দেশে তার অনেক সম্মান আছে। উভয় দেশের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি ও অবিশ্বাস দূর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’ দেশ বিভাগের সময় পাকিস্তানের অভিবাসন গ্রহণ করা পরিবারের সন্তান লতিফ জানান, শান্তি ও সম্পর্ক উন্নয়নে ক্রিকেট আইকনরা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উভয় দেশের ক্রিকেট বোর্ডই তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। লতিফ বলেন, ‘টেন্ডুলকারের মত কারো শান্তির দূত হিসেবে দায়িত্ব নেয়া এবং পাকিস্তানে আসা আমি অবশ্যই দেখতে চাইব।’