জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ডিগ্রি কলেজের পুকুরপাড় থেকে গতকাল রবিবার বিকালে মস্তকবিহীন ৭ টুকরা অজ্ঞাত পুরুষ মানুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকাবাসী রক্তমাখা একটি বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই বস্তা থেকে ৭ টুকরা এক অজ্ঞাত পুরুষের মস্তকবিহীন লাশ উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর বলেন, অন্য কোনো স্থানে হত্যার পর লাশ ৭ টুকরা করে হত্যাকারীরা এখানে ফেলে গেছে। রূপগঞ্জ থানায় এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
