চীনে একটি পুলিশ স্টেশনে ‘চাপাতি’ বাহিনীর হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ জনই চাপাতিধারী হামলাকারী। তারা পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে। দেশটির জিনজিয়ান প্রদেশে এই ঘটনা ঘটে। জিনহুয়া বার্তা সংস্থা জানায়, এই সংঘর্ষে নিহতদের বাকি দু’জন হলেন পুলিশ কর্মকর্তা।
সূত্র আরো জানায়, হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। জিনজিয়ানের এই অঞ্চলটি উইঘুর অধিবাসী অধ্যুষিত। সম্প্রতি উইঘুরদের বিরুদ্ধে একটি আত্মঘাতী হামলারও অভিযোগ ওঠে। সেই হামলায় ৫ জন নিহত হয়েছিল। প্রদেশটিতে কমপক্ষে ৯০ লাখ উইঘুর সম্প্রদায়ের লোক বাস করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, পুলিশ স্টেশনে হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে এটা উইঘুরদের কাজ।
