নেলসন ম্যান্ডেলার বাকশক্তি হারিয়ে গেছে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৪৩
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলা বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি অত্যন্ত অসুস্থ এবং কথা বলতে পারছেন না। ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। উইনি মাদিকিজিলা ম্যান্ডেলা বলেন, ম্যান্ডেলা তার মুখের মাধ্যমে ইশারার মাধ্যমে তাঁর অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি আরো জানান, ৯৫ বছর বয়সী ম্যান্ডেলার ফুঁসফুঁস থেকে ফ্লুইড বের করতে মুখের ভেতর একাধিক নল প্রবেশ করানোর জন্য তিনি কথা বলতে পারছেন না। তবে ডাক্তাররা তার বাকশক্তি ফিরে আসতে পারে বলে এখনো আশায় আছেন। তবে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়নি। এ সংক্রান্ত যে তথ্য বের হয়েছে সেটি সত্য নয়। ফুঁসফুঁসে গুরুতর সংক্রমণের কারণে দীর্ঘ ৩ মাস হাসপাতালে থাকার পর গত ১ সেপ্টেম্বর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। বর্তমানে নিজ বাড়িতেই ২২ জন চিকিত্সক ম্যান্ডেলার চিকিত্সা করছেন। সরকার অনেক আগে থেকেই বলে আসছেন, ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল।