জেলা বিএনপির মিছিলে ককটেল-বোমাবাজি, ধাওয়া-পাল্টা ধাওয়ায় গতকাল রবিবার ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থ পাচার মামলায় তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় ঈশ্বরদী বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ১ নম্বর গেট অতিক্রম করার সময় কে বা কারা পার্শ্ববর্তী একটি আবাসিক হোটেলের ছাদ থেকে মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়ে। এসময় মুহুর্মুহু বোমা বিস্ফোরণে নেতা-কর্মীদের মধ্যে দৌড়াদৌড়ি- হুড়োহুড়ি শুরু হয়। মুহূর্তেই দোকানপাট বন্ধ ও রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়ার পর বোমা নিক্ষেপ বন্ধ হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু দাবি করেন, আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা তাদের আনন্দ মিছিলের উপর হামলা ও বোমা নিক্ষেপ করেছে।
