খুলনায় চিকিত্সককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৪৪
নগরীর ফুলবাড়ীগেট এলাকায় মৈত্রী নার্সিং হোমের মালিক ও সার্জারি চিকিত্সক ডা. গৌরাঙ্গ চন্দ্র দাসকে (৫২) তারই এক কর্মচারী কুপিয়ে হত্যা করেছে। এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে, নার্সিং হোমের এক নার্সের সঙ্গে রাসেলের প্রেমে বাধা দেয়ায় ডা. গৌরাঙ্গকে হত্যা করা হয়। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গতকাল দুপুরে রাসেল নার্সিং হোমের চেম্বারে গিয়ে ডা. গৌরাঙ্গকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ডা. গৌরাঙ্গকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত চিকিত্সক গৌরাঙ্গ চন্দ্র দাশের বাড়ি দিঘলিয়া উপজেলার ঘোষগাতি গ্রামে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ ঘাতক রাসেলকে গ্রেফতার করতে পারেনি। তবে রাসেলকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।