ওয়াজেদ মিয়ার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে -----------------স্পিকার

আপডেট : ২১ মে ২০১৯, ০০:২৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যে জাতি গুণিজনদের সম্মান জানায়, সেই জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। প্রজন্ম থেকে প্রজন্ম ড. ওয়াজেদ মিয়ার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। বিজ্ঞান চর্চায় তার অবদান ভবিষ্যত্ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। তিনি বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্মকে ওয়াজেদ মিয়ার জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। ড. এম এ ওয়াজেদ মিয়া বিশ্বের বুকে বাংলাদেশকে উজ্জ্বল করেছেন। গতকাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সাধনা সংসদ আয়োজিত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।

শিল্প মন্ত্রণালয় সম্পির্কত স্থায়ী কমিটির সভাপতি ও সাধনা সংসদের  উপদেষ্টা  আমির হোসেন আমু এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ বক্তব্য রাখেন।