অন্ধদের হোস্টেলে চুরি করতে ঢুকে পাকড়াও চোর!

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৫১
বাংলায় একটি প্রবাদ আছে, অন্ধজনে আলো দাও। কিন্তু সমাজে কিছু মানুষ আছে যারা অন্ধদের দুর্বলতার সুযোগ নেয়। সমাজে চোরেরা এ ধরনের সুযোগ গ্রহণ করে। ভারতের একটি অন্ধ হোস্টেলে তাই নিত্যদিনই ঘটে চুরির ঘটনা! চোরের কাজ যেমন চুরি করা, তেমনি গৃহ মালিকের কাজ তাদের পাকড়াও করা। জাবালপুরে অন্ধ ছাত্রদের একটি হোস্টেল আছে। চোরেরা তাদের অন্ধত্বের সুযোগ নিয়ে প্রায়ই হোস্টেলে চুরি করতে যায়। কিন্তু তারা বাইরের চোখ দিয়ে দেখতে না পারলেও ভেতরের চোখ দিয়ে ঠিকই দেখেন। আর এর প্রমাণও চোরের দল পেয়েছে। চলতি মাসেই চারবার চুরির ঘটনা ঘটেছে হোস্টেলটিতে। প্রত্যেকবারই ধরাও খেয়েছে তারা। গত বুধবারও ছাত্ররা টের পেয়ে কয়েকজন চোরকে পাকড়াও করে। সন্দেশ নামের এক ছাত্র জানান, প্রায়ই চুরির ঘটনা ঘটে। চোরেরা হয়তো মনে করে আমরা অন্ধ বলে কিছুই দেখতে পাই না। কিন্তু আমরা বারবার সেটা ভুল প্রমাণিত করেছি। -টিএনএন