বয়স বাড়লেই কেউ বৃদ্ধ কিংবা অক্ষম হয় না। মনের শক্তিই এক্ষেত্রে ভূমিকা পালন করে। আর সেটা এবার প্রমাণ করলেন এক মার্কিন বৃদ্ধা। ৯০ বছর বয়স হলেও তিনি গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং সহসাই অবসর নেবেন না বলে জানিয়েছেন। নিউ হ্যাম্পশায়ারের এসকে ট্যাক্সি নামের একটি কোম্পানিতে দোতি নামের এই মহিলা চাকরি নেন ৩৬ বছর আগে। প্রথম দশ বছর তিনি ওই কোম্পানিটির অভ্যর্থণা কক্ষে চাকরি করেন। পরে তিনি গাড়ি চালানো শুরু করেন। গত ২৬ বছর ধরে তিনি এই কাজটি করে যাচ্ছেন। আগামী জুলাই মাসে তার ৯০ বছর পূর্ণ হবে। কিন্তু তাই বলে তিনি অবসরে যাননি। দোতি জানান, তাকে এখনো তার পুরানো কাস্টমাররা ডাকেন। তিনি তার গাড়িতে জিপিএস পদ্ধতিসহ কোনো অত্যাধুনিক পদ্ধতি গ্রহণ করেন না। তিনি নিজের জ্ঞান দিয়েই গাড়ি চালান। যতোদিন সম্ভব ততোদিন তিনি এই কাজটি করে যাবেন। -ইউপিআই
