দুই মাস আগে যাত্রা শুরু করা অনলাইন জব পোর্টাল লুজমাঙ্কিজ ডটকমে (www.loosemonkies.com) ইতোমধ্যেই নিবন্ধন করেছেন ১০,০০০ চাকরি সন্ধানী। এই সময়ের মধ্যে এই পোর্টালের সাথে যুক্ত হয়েছেন সদ্য স্নাতক, পরোক্ষ চাকার সন্ধানী এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। লংকা বাংলা সিকিউরিটিজ, বিকাশ, জিপিআইটি এবং ব্যাংক এশিয়ার মতো উল্লেখযোগ্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন যোগ্য প্রার্থীর সন্ধানে বিজ্ঞাপন দিচ্ছেন এই সাইটটিতে। ওয়েব অ্যানালাইটিক অ্যাপ্লিকেশন পিইউকের তথ্য অনুযায়ী, লুজমাঙ্কিস ডটকম ওয়েবসাইট প্রতিদিন ৭০০ পরিদর্শক ব্যবহার করেন। উল্লেখ্য, গত ২৮ আগস্ট যাত্রা শুরু করে অনলাইন জব পোর্টাল লুজমাঙ্কিস ডট কম। এই ওয়েবসাইটটির ৯০% নির্মাণ কাজ সম্পন্ন করেছে বাংলাদেশের বিশেষজ্ঞরা।
