রাজধানীর ভাটারায় কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় রুবেল উকিল (২৮) নামে সত্বাবাকে গ্রেফতার করেছে র্যাব। গত ২৬ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে ভাটারা থানায় স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের মামলা করেন। এরপর থানা থেকে মামলার তথ্য পেয়ে আসামিকে ধরতে অভিযানে নামে র্যাব। গত রবিবার মধ্য রাতে রুবেলকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম।
মামলার এজাহারের তথ্য উল্লেখ করে র্যাব অধিনায়ক জানান, গত ২৪ এপ্রিল সত্বাবা রুবেল তার কিশোরী মেয়েকে ধর্ষণ করে। এর দুইদিন পর আবার ধর্ষণের চেষ্টা করলে মেয়ে বাসা থেকে কৌশলে পালিয়ে যায়। এরপর তার মা পেশাগত কাজ শেষে বাসায় ফিরলে মাকে ঘটনা জানায়। ওইদিনই কিশোরীর মা বাদী হয়ে ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
জানা গেছে, ২০০৫ সালে ভিকটিমের মায়ের সঙ্গে মাদারীপুর জেলার রাজৈর এলাকায় এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। সে সংসারে একটি কন্যা সন্তানের (ভিকটিম) জন্ম হয়। সংসার জীবনের চার বছরের মাথায় ২০০৯ সালে ভিকটিমের বাবা তার মাকে তালাক দেয়। ওই বছরই ভিকটিমের মায়ের সঙ্গে বরিশালের বিমানবন্দর থানার চন্ডিপুর এলাকার রুবেলের বিয়ে হয়। রুবেল রাজধানীতে অ্যাপভিত্তিক ভাড়ায় মোটরসাইকেল চালান।
র্যাব জানায়, রুবেল র্যাবের কাছে সত্ মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে। রুবেল জিজ্ঞাসাবাদে জানায়, তার স্ত্রী প্রতিদিন সকালে চাকরির কাজে বাইরে গেলে স্ত্রীর অনুপস্থিতির সুযোগে সত্ মেয়েকে বাসায় একা পেয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেছে। ২৬ এপ্রিল ঘটনাটি জানাজানি হলে রুবেল আত্মগোপনে চলে যায়।
