১-৯-২০১৩ এবং ২৫-৯-২০১৩ তারিখে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ৮ নম্বর বেগমগঞ্জ ইউনিয়ন কেন্দুরবাগ বাজার থেকে দক্ষিণে মহব্বতপুর গ্রামের আমরা ৪৩ জন টেলিফোন লাইন সংযোগের জন্য আবেদন করেছি (স্মারক নম্বর ১৩৫ থেকে ১৪৬ এবং ১৫১ থেকে ১৮১)। এ অবস্থায়, আমাদের অতিদ্রুত টেলিফোন লাইন সংযোগ দেবার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. জসিম উদ্দিন,
মহব্বতপুর, বেগমগঞ্জ, নোয়াখালী
