উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কিসমত বনগ্রাম এলাকা থেকে গত রবিবার ভোরে শিকলবন্দি অবস্থায় হিমেল মিয়া নামে এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকার হিমেল তার স্ত্রী লিজা আক্তারকে গত বৃহস্পতিবার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিতে এসে এ বন্দিদশা ও নির্যাতনের শিকার হন। এ ঘটনার পর স্ত্রীর দায়ের করা মামলায় সোমবার সকালে উল্টো স্বামী হিমেলকে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ জেলা আদালতে পাঠায় পুলিশ। প্রায় এগার মাস আগে বনগ্রাম (মনাপাশা) গ্রামের জালাল উদ্দিনের মেয়ে লিজা আক্তারের সাথে হিমেল মিয়ার বিয়ে হয়। ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে হিমেলকে গ্রেফতার করা হয়েছে। তবে স্বামীর পক্ষেও একটি অভিযোগ জমা দেয়া হয়েছে।
