রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২১:৪৫
আবুল হোসেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৫৬) বিদ্যালয়ে কর্মরত অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। পিরোজপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মির্জা সুলতান রাজা মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক মির্জা সুলতান রাজা (৭৫) হূদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত রবিবার রাজধানীর খিলগাঁয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি একবার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে গতকাল তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় জান্নাতুল মাওলা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জীবননগর ও দর্শনা তার দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে।