পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে ডিআইজি মো. আবদুল্লাহেল বাকীকে পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে; ডিআইজি মাহফুজুর রহমানকে র্যাবের পরিচালক, অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান ও মো. আসাদুজ্জামানকে এন্টি টেরোরিজম ইউনিটে, অতিরিক্ত ডিআইজি মো. হায়দার আলী খানকে পুলিশ সদর দপ্তরে, এসপি মো. মুশফেকুর রহমানকে এসবিতে, এসপি সৈয়দ মোসফিকুর রহমানকে এপিবিএন-৮ এবং এসপি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে এপিবিএন-১৩ বদলি করা হয়েছে।
