এটিএম ওয়ালি আশরাফ
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা এটিএম ওয়ালি আশরাফের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি লন্ডনের জনমত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তার বাসভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এমএ সালাম
বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পপতি আলহাজ্ব এমএ সালামের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে আগামী শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া আজ মরহুমের প্রতিষ্ঠিত রূপগঞ্জে ইস্টার্ন পেপার মিলে দিনব্যাপী কোরআন খতম ও বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ইসলাম চেম্বারে তার নিজ কার্যালয়ে বাদ আছর দোয়া মাহফিল এবং মুহুরীপাড়াস্থ নিজ বাসভবনে দোয়া মিলাদ, আলোচনা ও সর্বস্তরের মানুষকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আঞ্জুমান আরা বেগম
ফরিদপুরের মধুখালী উপজেলা গোন্দারদিয়া নিবাসী ও বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব মরহুম সামসুদ্দিন অহম্মেদের স্ত্রী আঞ্জুমান আরা বেগমের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলার বাগাট সামস আঞ্জুমান মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানি, বাদ যোহর দোয়া মাহফিল এবং মধুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আলতাফ হোসেন কিরন
কুষ্টিয়ার কুমারখালির সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আলতাফ হেসেন কিরনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। তিনি কুমারখালি রুপালী সাংস্কৃতিক সংঘ ও কুমারখালি স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকসহ কুমারখালি এমএন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছিলেন।
আহম্মদ ও মহম্মদ
মাগুরার মহম্মদপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা সহোদর আহম্মদ ও মহম্মদের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের কবর জিয়ারত, মিলাদ মাহফিল, আলোচনা সভা প্রভৃতি।
