ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি পত্রিকার অফিসে গুলিবর্ষণ করেছে বন্দুকধারীরা। এর বাইরে একটি ব্যাংকেও গুলিবর্ষণ করা হয়েছে। গুলিবর্ষণে লিবারেশন নামের ওই পত্রিকার একজন ফটোসাংবাদিক গুরুতর আহত হয়েছেন। কি উদ্দেশ্যে বন্দুকধারী গুলিবর্ষণ করেছে তা জানা যায়নি। পুলিশ তাকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি শুরু করেছে। তারা সন্দেহ করছে গত শুক্রবার সংবাদভিত্তিক একটি টিভি চ্যানেলে যারা গুলিবর্ষণ করেছিল তারাই এই ঘটনার জন্য দায়ী।
বন্দুকধারীদের সংখ্যা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। কোনো কোনো সূত্র দাবি করেছে বন্দুকধারী ছিল একজন। আবার পৃথক সূত্র এই সংখ্যা একাধিক বলে জানিয়েছে। এই ঘটনার পর প্যারিসের প্রধান প্রধান পত্রিকা অফিস ও টিভি চ্যানেলের বাইরে পুলিশ মোতায়েন করেছে সরকার। বিবিসি।
