বেনাপোল চেকপোষ্ট এলাকায় গতকাল সোমবার ভোরের দিকে রওশন আলী (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রওশন বেনাপোল পৌর সভার বড়আঁচড়া গ্রামের আশরাফ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রওশন আলী একটি সমবায় সমিতির টাকা আদায়কারী। রবিবার রাতে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। সোমবার সকালে স্থানীয়রা বেনাপোল চেকপোষ্ট এলাকার মামা ষ্টোরের পাশের গলিতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক এসআই নারায়ন চন্দ্র জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায় ।
