মন্ত্রিসভা পুনর্গঠন করে দেশকে সংকটের দিকে ঠেলে দেয়া হলো

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫১
জামায়াতের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার ভোটারবিহীন একতরফা প্রহসনের নির্বাচন করার জন্য সংবিধান বহির্ভূতভাবে সরকার পুনর্গঠন করে দেশকে এক ভয়াবহ রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সংগঠনের পক্ষে এই বিবৃতিতে বলেন, সরকার ১৮ দলীয় জোটের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের ওপর অত্যাচার-নির্যাতন, গ্রেফতার অভিযান ও গণহত্যা চালিয়ে দেশের জনগণের আন্দোলন দমন করতে পারবে না। দেশের জনগণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল। জনগণ তথাকথিত প্রহসনের সরকারের অধীনে অনুষ্ঠিত কোন একদলীয় প্রহসনের নির্বাচন হতে দেবে না।