বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ গ্রেপ্তার ৫ নেতার জামিন আবেদনের শুনানি ২১ নভেম্বর বৃহস্পতিবার ধার্য করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ দিন ধার্য করেন। গতকাল সোমবার আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়েছে বলে জানান তাদের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
গাড়ি ভাংচুর, পুলিশের ওপর হামলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মতিঝিল থানার পৃথক ২টি মামলায় গত ১৪ নভেম্বর আসামিদের জামিনের আবেদন না-মঞ্জুর করে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে মহানগর হাকিমের আদালত। এ আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়েছে। গত রবিবার হাইকোর্ট আসামিদের রিমান্ড বাতিল করেন। একইসঙ্গে তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
