লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫১
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে ইয়াবার টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে শরীফ (৩০) নামের সাবেক সেচ্ছাসেবক লীগের এক নেতাকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার বিকালে ওই ইউনিয়নের পার্বতীনগর গ্রামের রিয়াজ উদ্দিন পাটওয়ারী বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরীফ পার্শ্ববর্তী বাঙ্গাখাঁ ইউনিয়নের অভিরখীল গ্রামের মনির হোসেনের ছেলে ও ওই ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ছিলেন।