ফটিকছড়ির ভূজপুরে মাথাবিহীন লাশ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫১
ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউপির রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে ভূজপুর থানা পুলিশ গতকাল ১৮ নভেম্বর দুপুরে আবুল কামাল (৪৮) নামে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে। উক্ত ইউপির পিনপিনিয়া গ্রামের রশিদ আহমদের ছেলে আবুল কালাম। গত ১৭ নভেম্বর সন্ধ্যার সময় রাঙ্গাপানি চা-বাগানের দিকে গিয়ে রাতে আর ঘরে ফেরেননি। গতকাল স্থানীয় রাঙ্গাপানি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাওয়ার সময় লাশ দেখে স্কুল কর্তৃপক্ষকে জানায়। ভূজপুর থানা পুলিশ শরীরের অংশ উদ্ধার করে এবং অন্যস্থান হতে খণ্ডিত মাথা খুঁজে নিয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানের পাশে এক বাড়িতে মদ খাওয়া নিয়ে ঝগড়ার জের ধরে হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মামলার প্রস্তুতি চলছে বলে জানান।