ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের গ-ইউনিটের (বিবিএ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ ীয় ভর্তি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
পরীক্ষায় উত্তীর্ণ ০১ থেকে ১৩০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর তারিখের মধ্যে অনলাইনে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। ৩ ডিসেম্বর বিষয় বন্টনসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার এই রেজাল্ট admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া আবেদনকারীরা বাংলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল মোবাইল থেকে du Ga টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি sms-এ তার ফলাফল জানতে পারবে।
