বক্ষবন্ধনীর দাম কোটি ডলার!

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২৩:০২
একটি বক্ষবন্ধনীর দাম কত হতে পারে। পঞ্চাশ থেকে শুরু করে পাঁচ হাজার, দশ হাজার কিংবা লাখ টাকা পর্যন্ত মেনে নেওয়া যায়। আর এটা নির্ভর করে এর গুণগতমানের ওপর। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, এমন একটি বক্ষবন্ধনী তৈরী করা হয়েছে যার দাম এক কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ কোটি টাকা)! দক্ষিণ আফ্রিকার ক্যানডাইস সোয়ানেপোল নামের এক মডেল এই বক্ষবন্ধনীটি কিনেছেন। একটি কোম্পানি ‘ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনীতে পপ গায়িকা ম্যাডোনার ব্যবহার্য বক্ষবন্ধনীসহ বিভিন্ন জিনিস বিক্রি হয়। আয়োজক কোম্পানিটি জানিয়েছে, এবছরই একটি বক্ষবন্ধনী এতো দামে বিক্রি হলো। এতো দাম কেন শুনবেন? বক্ষবন্ধনীটি তৈরী করা হয়েছে ১৮ ক্যারেটের স্বর্ণ এবং ৫২ ক্যারেটের নীলকান্তমনি, ডায়মন্ড এবং পদ্মরাগমণি দিয়ে!-ইউপিআই