পাখির সঙ্গে উড়ে উড়ে
হারিয়ে গেলে অনেক দূরে
নীল আকাশের মেঘে—
বৃষ্টি হয়ে ঝরে পড়ি
শীতল হাওয়ার বেগে।
ঝিরিঝিরি হাওয়ার সুরে
ছন্দে ছন্দে রাত দুপুরে
নিঘুম জেগে জেগে—
মাটির আহা গল্প করি
নানান প্রাপ্তি ত্যাগে।
আমার কি সে সুখ—
স্বপ্ন-কল্পনাতেই আমার
ভরে আছে বুক,
পাগল তখন- দেখি যখন
মায়ের প্রিয় মুখ।
