বাংলাদেশে ছয়টি ঋতু নানান রঙে আসে, সবুজ-শ্যামল শিশির ভেজা সোনার বাংলা হাসে। হেমন্তিকার নতুন বরণ হাসিভরা মুখ, কিষাণ-বধূর স্বপ্ন দেখে আসবে এবার সুখ। কৃষক ভাইয়ের সফল শ্রম খুশি ভরা প্রাণ, মাঠে মাঠে আনন্দতে কাটছে পাকা ধান।