ছোটমণিদের সন্দেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ১৯:০৩
সম্প্রতি মাসিক নবারুণের সেপ্টেম্বর সংখ্যাটি জাদুঘর সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে। এ সংখ্যাটিতে আমাদের দেশের প্রায় সকল জাদুঘর এবং বিশ্বের বেশকটি উল্লেখযোগ্য জাদুঘরে বিবরণ রয়েছে। এর আগেও নবারুনের একটি সংখ্যা জাদুঘর বিবরণ দিয়ে প্রকাশিত হয়েছিলো। তবে এ সংখ্যাটির আয়োজন ব্যাপক এবং আকর্ষণীয় ও অপূর্ব। এ সংখ্যায় যারা লিখেছেন তারা হলেন: ফারুক নওয়াজ, মাহবুব রেজা, পারভেজ আহমেদ, ড. স্বপন কুমার বিশ্বাস, রেহানা সুলতানা, আসিফ রহমান, অর্জন ইয়াসির, অধ্যাপক মুহাম্মদ আব্দুস সাত্তার, ইশরাত সুলতানা, সাবিনা ইয়াসমিন, নাসরিন জামান রূপা, লুত্ফর রহমান রিটন, আবেদীন জনী, ফরিদুজ্জামান, মোহাম্মদ মারুফুল, মিতা খান প্রমুখ। এটির প্রধান সম্পাদক এ কে এম শামীম চৌধুরী, সিনিয়র সম্পাদক মোহসীনা বেগম ও সম্পাদক মো. লিয়াকত হোসেন ভূঞা।