সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীকে মারধর করেছেন কাউন্সিলর

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:১০
সিটি করপোরেশনের পানি বিভাগের এক কর্মচারীকে গত সোমবার মারধর করেছেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা আবজাদ হোসেন আমজাদ। এ ঘটনার প্রতিবাদে সিটি করপোরেশনের কর্মচারীরা এদিন কর্মবিরতি পালন করছেন। ঘটনা তদন্তে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। জানা যায়, ৩নং ওয়ার্ডের একটি পানির লাইনের কাজ নিয়ে সোমবার সিটি করপোরেশনের পানি বিভাগে চড়াও হন কাউন্সিলর আবজাদ হোসেন আমজাদ। একপর্যায়ে তিনি পানি বিভাগের অফিস সহকারী আনোয়ার হোসেনকে মারধর করেন।