গতকাল মঙ্গলবার পুলিশ ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকা থেকে ট্রাক ভর্তি ভারতীয় থ্রি-পিসসহ ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের কাপড় উদ্ধার করেছে। এসময়ে ট্রাক চালকসহ ২ জনকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাজার এলাকা থেকে ভারতীয় থ্রি-পিস, বিভিন্ন ধরনের কাপড় ও শার্ট পিস বোঝাই একটি ট্রাকসহ ট্রাক চালক সাতক্ষীরা জেলার সদর থানার শেখ কামরুল ইসলাম কবির (৩৬) ও একই এলাকার মোঃ লুত্ফর রহমানকে (৩৭) আটক করা হয়।
