চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:১০
এইচএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্রী ছাইদা বেগমের (১৬) হার্টের একটি ভাল্ব অকেজো হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তার হার্টে নতুন ভাল্ব সংযোজন করতে হবে। এজন্য দুই লক্ষাধিক টাকার প্রয়োজন। ছাইদা দরিদ্র পিতা মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আব্দুল আউয়াল, সঞ্চয়ী হিসাব নং- ১৭৮.১০৫.২১৬৪২ (অনলাইন), ডাচ বাংলা ব্যাংক লি:, রামপুরা শাখা, ঢাকা- ১২১৯, বিকাশ মোবাইল নং- ০১৮৪৯৫৩১৩৮৫। মোঃ মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা হতদরিদ্র কৃষক মোঃ মিজানুর রহমানের (৪৭) ব্রেন টিউমার হয়েছে। তার অপারেশনে তিন লাখ টাকার প্রয়োজন। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ মিজানুর রহমান, সঞ্চয়ী হিসাব নং ০১৪৯১২১০০০৩১৩১৭, মার্কেন্টাইল ব্যাংক, ফরিদগঞ্জ শাখা, চাঁদপুর।