দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হয়েছে। —খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে গত সোমবার রাতে রুবি আক্তার (২২) নামে এক গৃহবধূকে খুন করেছে স্বামী। এ ঘটনায় স্বামী আকালু শেখকে পুলিশ গ্রেফতার করেছে।
কালিহাতী (টাঙ্গাইল)
কালিহাতী থেকে গতকাল মঙ্গলবার দুপুরে চারদিন নিখোঁজের পর আলমগীর হোসেন (৩২) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আলমগীরের বন্ধু একই গ্রামের হাসেম আলীকে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
লামা (বান্দরবান)
উপজেলা সদরের শিলের তুয়ায় গতকাল সকালে আবুল কালাম (৬৫) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার কালামের দু’চোখ উপড়ে এবং হাত-পায়ের রগ কেটে বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। তাকে প্রথমে লামা সদর হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার সরকারি শালবনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে ছিল হলুদ রঙের সেলোয়ার কামিজ ও গায়ে কালো রঙের চাদর। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
