গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:৩৩
নানা সময়ে অদ্ভুতুরে সব রেকর্ডের কথা জেনে যাদের বিরক্তির শেষ সীমায় এসে পৌঁছেছে তাদের জন্য গিনেজের এই রেকর্ডটি সম্পর্কে না জানাটাই বোধকরি ভালো। কেননা, এমনতি হয়তো কারও কল্পনাতেও এ বিষয়টি আসা মুশকিল যে স্রেফ দীর্ঘতম লেজের মালিক হওয়ার কারণেও গিনেজের স্বীকৃতি পেতে পারে কোনো সারমেয়! সে যাই হোক, বিশ্বের বৃহত্তম লেজের মালিক এই সারমেয় বা কুকুরটির নাম ফিনেগান। আর কানাডার ক্যালগেরির আলাবার্টা শহরের অধিবাসী রেলি স্মিথের পোষা এই কুকুরটির লেজের দৈর্ঘ্য হলো ৭২.২৯ সেন্টিমিটার বা ২৮.৪৬ ইঞ্চি।