তিব্বিয়া হাবিবিয়া কলেজ ও হাসপাতালের ভবন উদ্বোধন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২২:০৪
সম্প্রতি ঢাকার বখ্শীবাজারস্থ দেশের প্রাচীনতম ইউনানী চিকিত্সা শিক্ষা প্রতিষ্ঠান তিব্বিয়া হাবিবিয়া কলেজ ও হাসপাতাল-এর ৮তলা ভবনের উদ্বোধন ও ইন্টার্নি ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এমপি ভবন উদ্বোধন করেন। কলেজের উন্নয়ন কমিটির আহ্বায়ক এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়ালি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ই. আর. খান, হাকীম খোদাদাদ আহমেদ, হাকীম সাঈদ আহমেদ সিদ্দিকী, আলহাজ্ব মুহাম্মদ সেলিম উল্লাহ, ড. এম. এ মান্নান, ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের রেজিস্ট্রার এ. কে. এম হারুনার রশিদ, কলেজের অধ্যক্ষ ও সেক্রেটারি হাকীম মো. ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি