মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২২:০৪
শহীদ লে. আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ আজ ২০ নভেম্বর। শহীদ লে. আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদের (বীর উত্তম) ৪২তম শাহাদত্বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার জয়মনিরহাটে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। এলাকাবাসী তার সম্মানে উক্তস্থানের নাম রাখেন সামাদনগর। দিবসটি পালনে ভুরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ লে. সামাদ বালিকা বিদ্যালয়, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ শেকড় ও বেসরকারি সংস্থা সলিডারিটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সাধক পীর শাহ আবদুল আজিজ শাহ (রহঃ) আজ (বুধবার) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সাধক পীর শাহ আবদুল আজিজ শাহ (রহ:) ৩৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত উপজেলার শরিফপুর ইউনিয়নের খোলপাড়া গ্রামের খানকায়ে আজিজিয়া দরবার শরিফে দিনব্যাপী কোরআন খানি, মিলাদ মাহফিল, জিকির আসগার, স্মরণসভা ও রাতে বাউল গান অনুষ্ঠিত হবে।