অল উইমেন ব্যাংক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:১৫
নারীদের ক্ষমতায়নে ভারতে প্রতিষ্ঠিত হলো অল উইমেন ব্যাংক। গতকাল ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ব্যাংকের উদ্বোধন করেন। ব্যাংকটির হর্তা-কর্তা, গ্রাহক সবই হবেন নারী। বাংকটির মূলধন এক হাজার কোটি রুপি। ব্যাংকটির প্রধান কার্যালয়সহ একই সঙ্গে সাতটি শাখার উদ্ধোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীসহ অর্থমন্ত্রী পি চিদাম্বরাম, শারদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, নারীদের ক্ষমতায়নে এবং তাদের নিরাপত্তায় আরো অনেক কিছু করতে হবে। তিনি বলেন, কেবল ব্যাংক প্রতিষ্ঠা করলেই নারীদের উন্নয়ন নিশ্চিত হবে না। সামাজিকভাবে তাদের শক্তিশালী করতে হবে। -পিটিআই