যখন বৃষ্টি নামে চেন্নাই এয়ারপোর্ট কর্মীরা তখন...

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:১৬
বৃষ্টি নামলে অনেকে যখন আনন্দ উপভোগ করে তখন অনেক স্থানের মানুষ বিরক্তি প্রকাশ করে। বিস্ময়কর হলেও সত্যি এই অবস্থার সৃষ্টি হয় ভারতের চেন্নাই বিমানবন্দরে! বৃষ্টি নামলে বিমানবন্দরের কর্মচারীদের ছুটতে হয় প্লাস্টিকের বালতি খুঁজতে। কারণ টার্মিনালের অনেক স্থানের ছাদে অগণিত ফুটো! ফলে আকাশের বৃষ্টিধারা টার্মিনালের ভেতরে বসেও অবলোকন করা যায়! পানিতে ফ্লোর ভিজে যাবার ভয়ে পেতে দিতে হয় বালতি। কর্মচারীদের এই যন্ত্রণা সহ্য করতে হয় নিত্যদিন। বিমানবন্দরটিতে প্রতিদিন ২৭টি এয়ারলাইন্সের চার হাজার যাত্রী আসা-যাওয়া করে। বৃষ্টি নামলে যাত্রীদের লাউঞ্জেও বসার উপায় নেই। বিরক্ত হন যাত্রীরাও। কর্মচারীরা জানান, কমপক্ষে ১০টি স্থানে এইভাবে বৃষ্টির পানি ধরতে প্লাস্টিকের বালতি পেতে দিতে হয়। বিমানবন্দরটি তৈরিতে ২ হাজার ১৫ কোটি রুপি খরচ করা হয়। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ছাদ মেরামত করতে অর্থের সংস্থান করা হলেও এগুলো এখনো সেইভাবেই পড়ে আছে। বরং এর সঙ্গে সংশ্লিষ্টরা বহাল তবিয়তেই আছে! -টিএনএন