শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে কাল সারাদেশে পরিবহন ধর্মঘট

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:১৬
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে বৃহস্পতিবার সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে তাকে মুক্তি দিলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। ওসমান আলী আরো জানান, শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে এর আগে ১৪ নভেম্বর উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট ডাকা হয়। সে সময় সংগঠনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের আশ্বাসের প্রেক্ষিতে ওই কর্মসূচি স্থগিত করা হয়েছিল।