ইন্দিরা গান্ধী শান্তি পুুরস্কার পাচ্ছেন অ্যাঙ্গেলা মার্কেল

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:২০
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে ভারতের সম্মানজনক ইন্ধিরা গান্ধী শান্তি পুরস্কার ২০১৩ প্রদান করা হচ্ছে। শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট। খবর জি নিউজের। ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৯ বছর বয়স্ক মার্কেল বিশ্বশান্তি ও অর্থনৈতিক ক্ষেত্রে ঈর্ষনীয় অবদান রেখেছেন। তাছাড়া বিশ্ব রাজনীতিতেও তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে একদল নির্বাচক মার্কেলকে এই পুরস্কারের জন্য মনোনীত করে। উল্লেখ্য, জার্মানির প্রথম নারী চ্যাঞ্চেলর মার্কেল ভারতের অন্যতম মিত্র।